ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরে তানিয়া আক্তার তাবাসসুম (৩৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাবাসসুমের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে আসে পুলিশ।
শুক্রবার দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহেনুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে বায়তুল আমান হাউজিং সোসাইটির রোড-১০ এর একটি ভবনের ফ্ল্যাট থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করা হয়। তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এদিকে শুক্রবার সকালে তাবাসসুমের মৃতদেহের ময়নাতদন্ত হয়। তার দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।