ঢাকাThursday , 21 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ২ চাল ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

কালীগঞ্জ সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জ বাজারে অধিক চাল মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এ জরিমানা করেন।
অধিক চাল মজুদ করার অভিযোগে কালীগঞ্জ বাজারের মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডারের মালিক বাদল চন্দ্র দাসকে ৩০ হাজার টাকা ও মেসার্স জামান স্টোরের মালিক মো. জামান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন জানান, একজন ব্যবসায়ী সর্বোচ্চ ১৫ টন চাল মজুদ করতে পারবেন। কিন্তু মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডারে ৬৫.৭ টন এবং মেসার্স জামান স্টোরে ২৯.২৫ টন চাল মজুদ পাওয়া গেছে। নির্দিষ্ট মজুদের চেয়ে অধিক চাল মজুদ করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে।