ঢাকাThursday , 21 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএমবির শীর্ষ নেতা গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থানা এলাকার দক্ষিণ বনশ্রী থেকে জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শীর্ষ এক নেতাকে গ্রেপ্তারে দাবি করছে র‌্যাব।
বৃহস্পতিবার সকালে এক খুদে বার্তায় র‌্যাব থেকে জানানো হয়, জেএমবির ব্রিগেট আদ-দার-কুতনীর কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কমান্ডার ইমাম মেহেদী হাসান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।