ঢাকাFriday , 15 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-রাজশাহী রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় ট্রেনের ধাক্কা অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রেল পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে সাদা-কালো প্রিন্টের কামিজ ও গোলাপি রঙের সেলোয়ার রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, বিকেলে দক্ষিণ সালনা মোল্লাবাড়ি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।