নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল থানার আব্দুল হাজী লেনের একটি গ্যারেজ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ লাশের সন্ধান পায় পুলিশ। পরে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে তারা।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ জানিয়েছেন, গ্যারেজের একটি পুরাতন গাড়ির পেছনে মালামাল রাখার জায়গায় ওই নারীর লাশ ছিল। ধারণা করা হচ্ছে, আট থেকে ১০দিন আগে তাকে হত্যা করে সেখানে রাখা হয়েছিল।
তিনি বলেন, ‘লাশ ডিকম্পোজ শুরু হয়ে গেছে। এজন্য তার চেহারা স্পষ্ট বুঝা যাচ্ছে না। বয়সও অনুমান করা যাচ্ছে না।’
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার শেষে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

