ঢাকাFriday , 15 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে আ.লীগের মেডিক্যাল টিম যাচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মেডিক্যাল টিম কক্সবাজার জেলার উখিয়া আশ্রয়কেন্দ্রে যাচ্ছে।
শুক্রবার আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানার নেতৃত্বে এই মেডিক্যাল টিম রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে রওনা হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই মেডিক্যাল টিমে ডা. আজিজুর রহমান, ডা. আব্দুস সালামসহ কক্সবাজার জেলার বিএমএ এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের ( স্বাচিপ) প্রতিনিধিগণ চিকিৎসাসেবা প্রদান করবে।