ঢাকাMonday , 11 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার কক্সবাজার যাচ্ছেন এরশাদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আগামী বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার যাচ্ছেন বলে নিশ্চিত করছেন তার সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, স্যার (এরশাদ) মঙ্গলবার যাওয়ার কথা ছিল , কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কারণে তিনি যাবেন না। তিনি বৃহস্পতিবার যাবেন ।
বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার যাবেন। পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন। এরশাদের সঙ্গে জাপার অন্য নেতাদের যাওয়ার কথা রয়েছে।