ঢাকাSaturday , 9 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যুতে জামায়াতের বিক্ষোভ সোমবার

Link Copied!

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীমিয়ানমারের রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের পরিচালিত ‘গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ’ বন্ধ ও তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ ডেকেছে জামায়াতে ইসলামী।
আগামী সোমবার (১১ সেপ্টেম্বর) সারা দেশে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালিত হবে। শনিবার দুপুরে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘মিয়ানমার সরকার রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করছে। তাদের মিয়ানমার থেকে বিতারিত করার ঘটনায় বিশ্ববাসী বিস্মিত ও মর্মাহত। জঘন্যতম গণহত্যা, বর্বর অত্যাচার ও নির্যাতনে প্রায় তিন লাখ রোহিঙ্গা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।’
রোহিঙ্গাদের সমস্যাটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের সংকট সৃষ্টি করেছে, বলেও বিবৃতিতে উল্লেখ করেন এ জামায়াত নেতা।