ঢাকাSaturday , 9 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নব্য জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিকুঞ্জ ও খিলক্ষেত এলাকা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ডেটনেটর উদ্ধার করেছে সিটিটিসি।
শনিবার সকালে ডিএমপির গণসংযোগ শাখা থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে তাদের কখন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।