ঢাকাSunday , 27 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইয়াবাসহ মা-ছেলে আটক

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : জেলার মধুখালীর মধুপুর গ্রাম থেকে ইয়াবা, যৌন উত্তেজক বড়ি, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মো. রইচউদ্দিন জানান, গোপন খবরে মধুপুর গ্রামের সামাদ খানের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ঘরের ভেতরের একটি লকার থেকে তিন হাজার একশ’পঞ্চাশ পিস ইয়াবা, বিদেশি মদ ও যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৭৭ হাজার টাকাসহ মো. সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে আটক করা হয়।