ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটিতে ১৪টি পশুর হাট

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঈদে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে ১৪টি পশুর হাট বসেছে।গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের টঙ্গী, জয়দেবপুর এবং কোনাবাড়িতে তিনটি স্থায়ী পশুর হাট রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে তিনটি স্থায়ী হাটের পাশাপাশি আরো ১১টি অস্থায়ী পশুর হাট বসেছে।
অস্থায়ী পশুর হাটগুলো হলো- মীরের বাজার, পূবাইল বাজার, সালনা বাজার (কাউলতিয়া), মাস্টারবাড়ি, উত্তর সালনা ফুটবল খেলার মাঠ, বারেন্ডা এলাকায় বিশ্বাস গ্রুপের বাউন্ডারি ওয়ালের ভিতরে, ৪ নম্বর ওয়ার্ডে স্কয়ারে পাশে, জিরানী বাজারের উত্তরপাশে মোল্লা মার্কেট সংলগ্ন, জরুন গ্রামের পশ্চিমাংশে হালিমা গার্মেন্টসের পূর্বপাশে, কুনিয়া (গাছা রোড) ও নাওজোড় ব্রিক ট্রেনিং ইট খোলা মাঠ।
এ ছাড়া জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা (বাসন) ও কোনাবাড়িতে অস্থায়ী চামড়ার হাট বসবে।