ঢাকাFriday , 25 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে আজ শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষক মুখলেছুর রহমান (২৮) মারা গেছেন। তিনি ওই গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিয়ে গ্রামের হাওরে মাছ ধরতে যান মুখলেছুর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বজ্রপাতে কৃষক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।