ঢাকাFriday , 25 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ীতে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বদর উদ্দীন আজিজ (৫৩) নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে তার নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে। আজিজ যাত্রাবাড়ী শনিরআখড়ার পূর্ব শেখদির স্কুল রোডে থাকতেন।
ঘটনার পর তাকে তার স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্ত্রী জান্নাতুল নাহার ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, বদর উদ্দীন আজিজ ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। আজ ভোরে ২১ আগস্ট উপলক্ষে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাসা থেকে বের হন। তখনই দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দুর্বৃত্তরা ছুরি দিয়ে তার হাতে, পায়ে, মুখে, বুকে ও পিঠে আঘাত করেছে।