ঢাকাTuesday , 22 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার নগরবাড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের তিনাখরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস পাবনা থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে সিরাজগঞ্জ থেকে সাদ্দাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনা আসছিল। তিনাখরা নামক স্থনে পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। উদ্ধার অভিযান চলছে।