ঢাকাMonday , 21 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ২ জনকে হত্যা করে গরু লুট

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর গ্রামে দুজনকে হত্যা করে ১০টি গরু লুট করেছে ডাকাতরা।
রোববার দিবাগত রাতে সদর উপজেলার গোপালপুর গ্রামের আকাশি অ্যাগ্রো খামারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান, সোমবার সকালে দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাহের নামে একজনকে আটক করা হয়েছে।
খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, ‘৮-১০ জন ডাকাত খামারের পাহারাদার ইদ্রিস আলীকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। পরে ডাকাতরা খামার থেকে ১০টি গরু নিয়ে গেছে।’
এদিকে সকালে খামারের কাছের একটি বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
মোজাফফরের ভাতিজা তানভীর হোসেন বলেন, ‘ডাকাতদের দেখে ফেলায় আমার চাচাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘ইদ্রিস চার মাস আগে এখানে চাকরি নিয়েছে। ডাকাতরা তাকে হত্যা করে খামার থেকে ১০টি গরু নিয়ে গেছে।’