ঢাকাMonday , 21 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র-গুলিসহ ৩ জলদস্যু গ্রেপ্তার

Link Copied!

খুলনা প্রতিনিধি : সুন্দরবন থেকে তিন জলদস্যুকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার ভোরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তাফিজ ওরফে সানা (৩৮), সোলাইমান মোড়ল (২৮) ও মাসুম বিল্লাহ (৩৬)।
র‌্যাব-৬ এর- এএসপি মো. বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কয়রা উপজেলার উত্তর বেদকাশি খাল এলাকায় অভিযান চালিয়ে তিন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি একনালা বন্দুক, একটি পাইপগান ও ৪৩ রাউন্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।