ঢাকাSunday , 20 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহানুরে আলম জানান, দুর্বৃত্তরা অজ্ঞাত তরুণীকে গলা কেটে হত্যা করে লাশ নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার একটি মাঠে ফেলে রেখে গেছে। রোববার সকাল ৮টার দিকে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।