ঢাকাSunday , 20 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বাসচাপায় এক পরিবারের চারজনসহ নিহত ৫

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে বাসচাপায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ সোহেল (৩৭) ও তার স্ত্রী বিলকিস (৩৫) এবং তাদের দুই শিশু সন্তান শারমিন (৫) ও সাব্বির (৩)। নিহত অপরজন তাদের বহনকারী অটোরিকশাচালক সুরুজ মিয়া (৫৫)।
কর্ণফুলি থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে চট্টগ্রাম মহানগরীর একটি ক্লাবে বিয়ের দাওয়াত খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে কর্ণফুলী এলাকার বাসায় ফিরছিলেন সোহেল। রাত সাড়ে ১২টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি কর্ণফুলী সেতুর টোল প্লাজার সামনে টোল পরিশোধের জন্য দাঁড়ালে পিছন থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল, তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিহত হন। আহত অটোচালককে হাসপাতলে নেওয়ার পথে মারা যান।