ঢাকাSaturday , 19 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশাল মহানগরী থেকে পিস্তল, পাইপগান ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার গভীর রাতে মহানগরীর কাউনিয়া থানার বাটনা গ্রামে অভিযান চালিয়ে মো. আক্তারুজ্জামান খাঁন (৪৮) ও মো. রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-৮ এর কার্যালয় থেকে পাঠানো মেইল বার্তায় বিষয়টি জানানো হয়।
র‌্যাব জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল মহানগরীর বাটনা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার মৃত আ. জব্বার খাঁনের ছেলে মো. আক্তারুজ্জামান খাঁন ও মৃত সফর আলী হাওলাদারের ছেলে মো. রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাব-৮-এর বরিশাল সিপিএসসির ডিএডি মো. সৈয়দুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।