ঢাকাSaturday , 12 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় নারী বাউল শিল্পী গণধর্ষণের শিকার

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় গানের দাওয়াতে এসে এক নারী শিল্পী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ওই নারী শিল্পী বাদি হয়ে আশুলিয়া থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন। ৯ জুলাই বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ওই নারী শিল্পীকে আটকে রেখে পালাক্রমে ১০/১২ জন লম্পট এ ধর্ষণের ঘটনা ঘটায়।
মামলার এজাহার ও আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী শিল্পী মাজারে মাজারে ঘুরে গান করেন। মাস খানেক পূর্বে তার সাথে অন্য এক নারী সেলিমা নামে এক শিল্পীর পরিচয় হয়। এ সূত্র ধরেই একদিন সেলিমা তাকে মোবাইল করেন। মোবাইলে সে মেজভাই নামে একজনকে ধরিয়ে দেন। সে জানায়, আশুলিয়ায় একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে গান গাইতে হবে। এ অনুষ্ঠানে গান গাইতে সে চুক্তিবদ্ধ হন। ঘোষিত চুক্তি অনুযায়ী, বুধবার বিকেল ৩টায় আশুলিয়া বাজার স্ট্যান্ডে গাড়ি থেকে নামলে রাকিবুল ইসলাম বাকু মেজভাই নামে এক লোক তাকে রিসিভ করেন। সেখান থেকে তাকে রিকশাযোগে আউকপাড়া মাজারগেট শহিদুল্লাহ দেওয়ানের বাড়িতে নিয়ে রাখে। রাত ১০টায় সেখান থেকে পাশের বাড়িতে বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠানে গান গাইতে নিয়ে মেজভাইসহ কয়েকজন রওয়ানা হন। পরে একটি খামার বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে ১০/১২ জন লম্পট তাকে ওইদিন রাত সাড়ে ১০টা থেকে পরের দিন বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। এরপর তাকে কক্ষটিতে আটকে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। ওই কক্ষে বসেই এক ভাইয়ের সহযোগিতায় থানা পুলিশকে মোবাইলে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সে নিজে বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারী শিল্পীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর তার অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে । তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত ওই এলাকার জহির উদ্দিনের ছেলে ব্যবসায়ী আব্দুর রাজ্জাক(৪২) ও আতাউর নামে দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় আরো ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আনা হয়েছে বলেও তিনি জানান। তারা হলো- মিলন (১৬) ও খোরশেদ (২৫)।