ঢাকাSaturday , 12 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার হাজার নার্স নিয়োগের বিজ্ঞপ্তি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। ১০ আগস্ট পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১০ আগস্ট দুপুর ১২টা থেকে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরু। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যুগ্ম সচিব (নন-ক্যাডার) পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন ও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড)-এর ৪০০০ অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব ৩৬ বছর।
এছাড়া ৬০০ মিডওয়াইফ পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন…