যশোর প্রতিনিধি : শুক্রবার সকালে যশোর শেখ হাসিনা টেকনোলজি পার্কের সামনে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে এবং সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়াটার স্পীডের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মশারী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, নব নির্বাচিত সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারন সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান , সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়াটার স্পীডের পরিচালক ও আওয়ামীলীগ সরকারের সাবেক সফল বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম এর পুত্র মোস্তফা আশিষ ইসলাম প্রমূখ। দেশব্যাপী মশার উপদ্রবে চিকগুনিয়ার প্রভাব পড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শোকের মাসে মশারী বিতরণ এর মধ্য দিয়ে ছাত্রলীগ একটি মহৎ কাজের প্রক্রিয়া চালু করলো।

