ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ো বাতাসে ঘর চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকায় ঝড়ো বাতাসে টিনের ঘর উড়ে গিয়ে রাসেল দে (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সৈয়দুল আলম (৬০) ও আবদুল খালেক (৪০) নামে দুজন আহত হয়েছেন।
চট্টগ্রাম আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, বেলা ১১টার দিকে টর্নেডোর শুরু হলে ফিশারিঘাট এলাকার একটি টিনের ঘর উড়ে গিয়ে কয়েকজন পথচারীর উপর পড়ে। এতে তিনজন আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন জানান, টর্নেডোর আঘাতে ঘর চাপা পড়ে আহত তিনজনকে হাসপাতালে আনার পর রাসেল নামের একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে শুক্রবার সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বর্ষণের ফলে নগরীর বিভিন্ন এলাকায় পাহাড় ধস হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।