ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গানের অনুষ্ঠানে ডেকে বাউল শিল্পীকে ধর্ষণ

Link Copied!

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় এক বাউল শিল্পীকে (৩২) গানের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাউল শিল্পী আশুলিয়া থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিল্পীর বাড়ি নারায়ণগঞ্জে। আশুলিয়ার অপর এক নারী বাউলের মাধ্যমে বুধবার রাতে গান গাওয়ার জন্য তাকে ভাড়া করে আশুলিয়ার আউকপাড়া এলাকার কয়েকজন যুবক। রাতে গানের আসরের বদলে ওই যুবকরা বাউল শিল্পীর হাত-পা বেঁধে ধর্ষণ করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, গানের আসরের কথা বলে ডেকে নিয়ে ৭-৮ জন যুবক ওই শিল্পীকে ধর্ষণ করেছে। তবে তিনি অভিযুক্তদের সঠিক পরিচয় জানাতে পারেননি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।