ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায় নিয়ে বিএনপি মাঠ গরম করতে চাচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি মাঠ গরম করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে রাজনীতি অনভিপ্রেত। বিএনপি মাঠে রাজনীতি করতে পারছে না, এ কারণে এ রায় নিয়ে মাঠ গরম করতে চাচ্ছে।’
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্য নিয়ে সুপ্রিম কোর্ট বারের তৎপরতা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
এর আগে সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন আদালতে আবেদন জানান যে, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননাকর।