ঢাকাMonday , 7 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় এমপি গ্রুপের ক্যাডারদের হাতে আওয়ামীলীগ কর্মী খুন

Link Copied!

নিহিত আওয়ামীলীগ কর্মী ওমর আলী

ঝিকরগাছা  প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় এমপি গ্রুপের ক্যাডারদের হাতে ওমর আলী (৫২) নামে এক আওয়ামীলীগ কর্মী খুন হয়েছে। ওমর আলী উপজেলার পাঁচপোতা গ্রামের কুরবান আলীর পুত্র।
জানাগেছে, উপজেলার হাজিরবাগ ইউনিয়নে আওয়ামীলীগের স্থানীয় এমপি এড. মনিরুল ইসলামের গ্রুপের সাথে একই দলের প্রতিপক্ষ গ্রুপের বিবাদ দীর্ঘদিন চলছে। এরই ধারাবাহিকতায় রোবাবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় পাঁচপোতা বাজারে এমপি গ্রুপের স্থানীয় বাহিনী প্রধান লিটন মেম্বরের নেতৃত্বে ২০/৩০ জন সন্ত্রাসী আওয়ামীলীগ কর্মী ওমর আলীকে ধরে প্রথমে পিটিয়ে অজ্ঞান করে।এরপর ওমর আলীকে উদ্ধারে এগিয়ে আসা আওয়ামীলীগ কর্মী রফিকুল,মোহর আলী,সবুজ ও হজরতের উপর ৭/৮ টি বোমার বিস্ফোরন ঘটিয়ে এ সময় ওমর আলীকে রামদার পিছন দিয়ে আঘাত করে হত্যা করে। বোমার আঘাতে জখম প্রাপ্ত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন উল্লেখিত ৪ আওয়ামীলীগ কমী।
নিহত ওমরের পুত্র মিন্টু জানায়, স্থানীয় এমপির আত্মীয় পরিচয়ে চলা বাহিনী প্রধান লিটন মেম্বর, তার ভাই রিপন, সামটা গ্রামের জিয়া বাহিনীর জিয়া, দেউলী গ্রামের মিন্টু মেম্বর, কাজী বাবু, আশরাফ,শাহীনসহ ২০/৩০ জন আমার বাবাকে ধরে নিয়ে মেরে ফেলেছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের পুত্র অভিযোগ করেন, বাঁকড়া ফাঁড়ি ইনচার্জ শিকদার মতিয়ারের উপস্থিতিতেই সন্ত্রাসীরা এ হত্যাকান্ড ঘটায়।