ঢাকাMonday , 7 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসি চাইলে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে বিএনপির নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি বলেন,‘২০০৫ সালে সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে দেওয়া হাইকোর্টের রায়ে সামরিক সরকারের সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। আর আপিল বিভাগও সে রায়কে বহাল রেখেছে।’
সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের স্বাধীনতা হলে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ‘বঙ্গমাতা আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন,‘সামরিক সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ায় দল হিসেবেও বিএনপি অবৈধ সংগঠন। ইসি চাইলে বিএনপির নিবন্ধনও বাতিল করতে পারে।’
তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে উল্লাস করে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। কেননা আপনারাই ফেঁসে যেতে পারেন।’