ঢাকাSunday , 6 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চালের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চাক্তাই বাণিজ্যিক এলাকায় চালের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার ভোরে চাক্তাইয়ে চালের আড়ত পট্টিতে একটি আড়তঘরে আগুন লাগে এবং আগুন অন্যান্য আড়তঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, ভোরে একটি আড়তঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্য আড়তঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে ১৫টির বেশি চালের আড়তঘর ও বিভিন্ন দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।