ঢাকাWednesday , 2 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে, তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৭-১৮ মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড। এ সময়ে ঘরের মাটিতে নিউজিল্যান্ড চার টেস্ট, ১৬ ওয়ানডে এবং ছয় টি-টোয়েন্টি খেলবে।
নিউজিল্যান্ডে পাঁচ ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ট্রাই সিরিজ। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে। যদি ইডেন পার্কের ফাইনালে উঠে তাহলে আরও একটি ম্যাচ বেশি খেলার সুযোগ হবে। এছাড়া ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিউইরা। দুই দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক দল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে। পাকিস্তান আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফর করবে। ৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত দুই দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।