ঢাকাTuesday , 1 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০২৪ অলিম্পিক প্যারিসে, ২০২৮ লস অ্যাঞ্জেলসে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০২৮ সালের অলিম্পিক গেমস আয়োজনের ঘোষণা দিয়েছে লস অ্যাঞ্জেলস। তারা প্যারিসকে ছেড়ে দিয়েছে ২০২৪ অলিম্পিক।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গত জুনেই ভোটাভুটির পর ২০২৪ ও ২০২৮ অলিম্পিকের আয়োজক হিসেবে প্যারিস ও লস অ্যাঞ্জেলসের নাম ঘোষণা করেছিল। তবে কোন শহর কোন বছর অলিম্পিক আয়োজন করবে, সেটা স্পষ্ট ছিল না।
দুই শহরের কর্তৃপক্ষই ২০২৪ অলিম্পিকের আয়োজক হতে চাইছিল। তবে সোমবার লস অ্যাঞ্জেলস ঘোষণা দিয়েছে, তারা ২০২৮ সালের অলিম্পিক আয়োজন করবে। ফলে ২০২৪ অলিম্পিকের আয়োজক হতে প্যারিসের সামনে কোনো বাধা থাকল না।
লস অ্যাঞ্জেলসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইওসি। আয়োজক হিসেবে অলিম্পিক কমিটিকে ১.৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ।
এই নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে লস অ্যাঞ্জেলস। এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালের অলিম্পিক আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের শহরটি।