ঢাকাTuesday , 1 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যান্ডারসনের বদলি ফখর

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের অন্যতম কারিগর তিনি। গত জুনে ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী সেঞ্চুরির ইনিংস। সেই ফখর জামান আবার ইংল্যান্ডে ফিরছেন। কোরি অ্যান্ডারসনের চোট তাকে ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে।
পিঠের চোটে দেশে ফিরে যাচ্ছেন কিউই অলরাউন্ডার অ্যান্ডারসন। তার বদলি হিসেবেই ফখরকে মৌসুম শেষ হওয়া পর্যন্ত দলে নিয়েছে সমারসেট। পাকিস্তানের ২৭ বছর বয়সি ব্যাটসম্যান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও কাউন্টি চ্যাম্পিয়নশিপ- দুটিতেই খেলবেন।
ফখর পাকিস্তানের হয়ে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেন ১০৬ বলে ১১৪ রানের দারুণ ইনিংস।