ঢাকাMonday , 31 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের সিদ্ধান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে প্রতি বছরের ২ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
শফিউল আলম বলেন, ‘২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করার জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব করা হয়। মন্ত্রিপরিষদ প্রস্তাবটি অনুমোদন করে। ফলে এখন থেকে দিবসটি ‘গ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হবে। যদিও খাদ্য মন্ত্রণালয় ‘খ’ শ্রেণির দিবস হিসেবে পালনের প্রস্তাব করেছিল। তবে বিশ্ব খাদ্য দিবস ‘খ’ শ্রেণির দিবস হিসেবে পালিত হওয়ায় তা করা সম্ভব হয়নি।’
এছাড়া সভায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২০১৭, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২০১৭ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। গত শুক্রবার (২৮ জুলাই) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৬৯ সালে। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে মেজর এম এ জলিলের অধীনে একজন সাব-সেক্টর কমান্ডার ছিলেন তিনি।