ঢাকাMonday , 31 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে সিঙ্গাপুর নেওয়া হবে খালেদ মাহমুদকে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উন্নত চিকিৎসার জন্য জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদকে আজ রাতে সিঙ্গাপুর নেওয়া হবে। ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে খালেদ মাহমুদকে সিঙ্গাপুর নেওয়া হবে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে।
রোববার দুপুর ২টা ৪০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয় খালেদ মাহমুদকে। ওই সময়ে তার গ্লাসগো কমা স্কেল (জিসিএস) এর মাত্রা ছিল ১৫ তে ৬। হাসপাতালে নেওয়ার পরই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। রাতে তার অবস্থা ছিল সংকটাপন্ন। তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোমবার সকালে তার এমআরই করানো হয়।
জালাল ইউনুস জানিয়েছেন, এমআরআই রিপোর্টে চিকিৎসকরা খারাপ কিছু পাননি। রিপোর্ট ভালো। এখন শারীরিক অবস্থা আগের থেকে ভালো। শরীর সাড়া দিচ্ছে ভালোমতো। তারপরও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালককে। উন্নত চিকিৎসার জন্য রাতে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর। সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। পাশাপাশি ডায়াবেটিসও রয়েছে। শনিবার গভীর রাতে তার শরীর খারাপ হলে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রোববার তাকে নিয়ে যাওয়া হয় ইউনাইটেড হাসপাতালে।
শনিবার ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে অংশ নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন খালেদ মাহমুদ। তিনি র-নেশন ঢাকা মেট্রো মাস্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন।