ঢাকাSunday , 30 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া লন্ডনে কী করছেন খোঁজখবর রাখছি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘খালেদা জিয়া লন্ডনে কার সঙ্গে বৈঠক করছেন, কী করছেন- এগুলো সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।’ এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (৩০ জুলাই) ধানমিন্ডতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠকের একটি খবর ছড়িয়েছে। এ খবরের ভিত্তি আছে কিনা, খোঁজ খবর নিচ্ছি। আমরা তো অন্ধকারে ঢিল ছুঁড়তে পারি না।’