ঢাকাSaturday , 29 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বিনামূল্যে ১৬ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ

Link Copied!

চুয়াডাঙ্গা সদরস্থ গাড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করছেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন)

নিজস্ব প্রতিনিধি : কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘে ১৬ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়)’র মাধ্যমে সম্প্রতি ১টি করে কম্বাইন্ড হার্ভেস্টার, রিপার, থ্রেসার, পাওয়ার টিলার চালিত সিডার এবং রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়।
যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন ও যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন)। অনুষ্ঠানে ডিএই’র উপপরিচালক (চুয়াডাঙ্গা) প্রবির কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে, উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর নিউটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক, এসএএও শাহিন রাব্বিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর গাড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘটি এখন একটি কার্যকরি এক মডেল কৃষক সংগঠনে পরিণত হয়েছে; বর্তমানে এর সদস্য সংখ্যা ৬শ’ জন। এই সংঘে বিনামূল্যে কৃষিযন্ত্র প্রদানের ফলে তারা একদিকে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হবেন তেমনি কৃষির উৎপাদন বাড়াতে অবদান রাখতে পারবেন। অন্যদিকে, যন্ত্র সেবাকেন্দ্রর মাধ্যমে তারা কারিগরি সহায়তাও পাবেন।