ঢাকাWednesday , 26 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন করতে দেবে না

Link Copied!

বরিশাল প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সহজে সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন করতে দেবে না। আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে বাধ্য করতে হবে।
বুধবার দুপুরে বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচন অবশ্যই সহায়ক সরকারের অধীনে হতে হবে। আমরা বারবার বলছি- সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। এটা জনগণের দাবি। আওয়ামী লীগ তাদের সুবিধার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।’
এদিকে অনুষ্ঠান চলাকালে মির্জা ফখরুলের উপস্থিতিতে নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন।