ঢাকাWednesday , 26 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫৭ ধারা সাংবাদিক উচ্ছেদের জন্য নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ৫৭ ধারা নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এটি সাংবাদিকদের উচ্ছেদ করার জন্য তৈরি করা হয়নি।’
বুধবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় পিকার্ড কমিউনিটি স্কুল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকেরা সরকার, এমপি, মন্ত্রীদের সমালোচনা করবেন-এটাই স্বাভাবিক। এখানে ৫৭ ধারার প্রয়োগ হয় না। ৫৭ ধারা মূলত নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সাইবারে যারা অপরাধ করবেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, মন্ত্রী যেই হোক ৫৭ ধারার আওতায় আসবেন।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ আরো উপস্থিত ছিলেন পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ অনেকে।