ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের নেতৃত্বে মঙ্গলবার পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ধানমন্ডির ৩২ নং সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নতুন কমিটির মমতাজ হোসেন, নূরুর রহমান সেলিম, ড. তাইবুল হাসান খান, জগদীশ এশ, জোহরা পারভিন জয়া প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। গত ২২ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশে রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে সমিতির বর্ধিত সভায় উপস্থিত সবার সম্মতিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।