ঢাকাFriday , 21 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী স্বজনকে আনতে গিয়ে প্রাণ গেল একজনের

Link Copied!

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আড়পাড়া নামকস্থানে এ দুর্ঘনা ঘটে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মাইক্রোবাসে ৪ জন আমেরিকা প্রবাসী ছিলেন। স্বজনরা তাদের এয়ারপোর্ট থেকে আনতে গিয়েছিলেন। সবার বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলায়। মাইক্রোবাসে পড়ে থাকা কাগজপত্র পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হন তিনি। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্টো-চ-১৫-৮৭৩২) সঙ্গে বিপরীতমুখী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্টো- ব-১১-৪৬০০)।
মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান একজন। তবে তাৎক্ষণিক তার পরিচয় মেলেনি। এছাড়া দুর্ঘটনায় আহত হন ১ নারী, ২ শিশুসহ ৬ মাইক্রোবাস আরোহী। তাদেরকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।