নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ঘর থেকে চুরি হয়েছে দুই মাস বয়সী একটি শিশু। নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মা ঘুমিয়ে থাকার সুযোগে বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে ওই আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ইউসুফ কলোনির ফজলুর রহমানের ঘর থেকে শিশুটি চুরি হয়। শিশুটির বাবা পেশায় একজন গাড়িচালক। তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার সুধারামে।চুরির সময় তিনিও ঘরে ছিলেন না।
শিশুটিকে উদ্ধারে পুলিশ বেশ কয়েকটি জায়গায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছে।বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘কুঞ্জছায়া আবাসিক এলাকার ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সালোয়ার-কামিজ পরা এক মহিলা এক শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছে।’

