ঢাকাFriday , 21 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ৫ জন নিহত হয়েছেন। উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া শুক্রবার সকালে জানান, টানাবর্ষণে বৃহস্পতিবার রাতে জঙ্গল ছলিমপুর এলাকায় পাহাড়ধসে ৫ জন মারা গেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।
সীতাকুণ্ডের কুমিয়া ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আল-আমিন জানান, জঙ্গল ছলিমপুরে পাহাড় ধসে কয়েকজন মারা গেছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলের উদ্দেশ্যে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রওয়া হয়েছে।