ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিন বন্ধ রাখার পর রোববার আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল। গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়। এতে তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হন। এর জেরে বন্ধ করে দেওয়া হয় আল-আকসা মসজিদ।
শনিবার সন্ধ্যার দিকে ফ্রান্স সফরে যাওয়ার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি আল-আকসা মসজিদে নিরাপত্তার জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন। এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থায় নাখোশ ফিলিস্তিনিরা। রোববার দুপুরে মসজিদের বাইরে নামাজ পড়েছেন তারা।
আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর কিসওয়ানি বলেন, ইসরায়েলি সরকারের আনা পরিবর্তিত ব্যবস্থা প্রত্যাখ্যান করেছি। আমরা এই মেটাল ডিটেক্টর পেরিয়ে মসজিদে ঢুকব না।