ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাষিদের উদ্বুদ্ধ করতে যশোর অঞ্চলে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক

Link Copied!

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের তুলাচাষি করিম ফকিরের তুলাক্ষেত পরিদর্শন করেন, এ সময় তিনি তুলাচাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন

নিজস্ব প্রতিনিধি : তুলার বপন মৌসুম শুরু হওয়ায় চাষিদের উদ্বুদ্ধ করতে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন অঞ্চল পরিদর্শন শুরু করেছেন।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ড. মো. ফরিদ উদ্দিন গত ১২ ও ১৩ জুলাই যশোর অঞ্চলের বারোবাজার, মনিরামপুর, চুকনগর, চুয়াডাঙ্গা জোনের বারাদিসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় যশোর অঞ্চলের উপপরিচালক মো. জাফর আলী এবং সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজাসহ সংশ্লিষ্ট জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কর্মসূচির প্রথমদিন ১২ জুলাই ড. মো. ফরিদ উদ্দিন চাষি ও মাঠকর্মীদের সাথে তুলাবীজ বপন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি এ অঞ্চলের চাষিদের মাঝে তুলাবীজ বিতরণ করেন। পরদিন ১৩ জুলাই যশোরের মনিরামপুর উপজেলায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়; সভায় চাষিদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি তুলাচাষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।