ঢাকাThursday , 13 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ ছিনতাইকারী নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকেশ্বরী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১জন মারা যায়। তার নাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন এ তথ্য জানান।
র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক জানান, ছিনতাইকারীর এ দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। খবর পেয়ে র‌্যাব ঢাকেশ্বরী এলাকায় তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ছিনতাইকারীরা ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক থেকে বকশিবাজার এলাকার দিকে দৌড় দেয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি পিস্তল ও রিভলবার উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মেজর মহিউদ্দিন, ‘গুলিবিদ্ধরা তাদের নাম আলমগীর ও আবদুল বারেক বলে জানিয়েছে। আলমগীরের মাথায়, গলায় ও পায়ে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আবদুল বারেকের ডান পায়ে একটি গুলি বিদ্ধ হয়েছে।’