ঢাকাTuesday , 11 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আত্মকর্মী থেকে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Link Copied!

রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনে আত্মকর্মী থেকে উদ্যোক্তা বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম; মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরে আত্মকর্মী থেকে উদ্যোক্তা বিষয়ক ৫দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) সংস্থাটির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম। তিনি তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষকরা মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের কৌশলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারণা পাবেন। তারা আত্মকর্মীদের উদ্যোক্তা হিসেবে সফলতা লাভে সহায়তা করতে পারবেন। এতে করে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতিও অধিকতর গতিশীল হবে।
অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়, পরিচালক (পরিকল্পনা) আবুল হাছান খান, পরিচালক (দাবি ও ঋণ) এরশাদ উর-রশীদ, বেসরকারি সংস্থা কমিউনিকা’র নির্বাহী পরিচালক অনিশ বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।