ঢাকাSunday , 18 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাট গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পাদিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র গবেষণা কার্যক্রমকে অধিকতর গতিশীল ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এর সকল বিভাগীয় প্রধানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পাদন করেছে। গত ১৫ জুন এ কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিন প্রথমে বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. মনজুরুল আলমের সাথে পরিচালক (কারিগরি) ড. মো. আসাদুজ্জামান, পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুন, পরিচালক (জুট-টেক্সটাইল) ড. মো. আবুল কালাম আজাদ, সিএসও (পিটিসি) মো. নজরুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. এস, এম, মাহবুব আলী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। পরিচালকগণ স্ব স্ব দপ্তরের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরে মহাপরিচালক বিজেআরআই’র ৯টি খামার প্রধানের সাথেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ড. মো. মনজুরুল বলেন, এ চুক্তি আমাদেরকে সুনির্দিষ্ট গবেষণা এবং অর্জনের দিকে বেগবান করবে। তিনি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী লক্ষ্য অর্জনের জন্য সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, সরকারের সকল কর্মকান্ডের স্বচ্ছতা, অর্জন ও জবাবদিহিতার লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি রুটিন ওয়ার্ক। এই চুক্তির ফলে বিজেআরআই’র সকল কর্মকান্ড মহাপরিচালকের নিকট দায়বদ্ধ থাকবে।