ঢাকাWednesday , 14 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখনো বিদেশ ও ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে খালেদা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের মানুষ নয়, বেগম খালেদা জিয়ার দৃষ্টি বিদেশ আর ক্যান্টনমেন্টের দিকে। যেন কোনো চক্র তাকে ক্ষমতায় বসিয়ে দেবে। এ কারণে তিনি গণতন্ত্রের ধার ধারেন না।’
বুধবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরাঁয় গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশ ও ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে খালেদা জিয়া এখনো ষড়যন্ত্রের রাজনীতি ছাড়তে পারেননি। নির্বাচন বর্জন, ভণ্ডুল ও আগুন সন্ত্রাস করে জঙ্গিবাদকে প্রশ্রয়দানের কাজ অব্যাহত রেখেছেন।’
তিনি আরো বলেন, ‘বিশ্ব এখন আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী নয়, জনগণের কল্যাণই এখন রাজনীতির মূলমন্ত্র।’
ইফতারপূর্ব আলোচনা সভায় আরেো উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম ও দলের অন্যান্য নেতা-কর্মীরা।