ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তানের জন্য কারিনার বিশেষ সিদ্ধান্ত!

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ব্যক্তি জীবন তার কাজে কখনোই বাধা হয়নি। এমনকি গর্ভাবস্থাতেও কাজ করতে দেখা গেছে তাকে। তবে কাজের ব্যাপারে এবার স্থির হচ্ছেন এ অভিনেত্রী। এখন থেকে বছরে একটি করে সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্তানের প্রতি মনোযোগ দিতে চান কারিনা। ছয় মাস বয়সি ছেলে তৈমুর আলী খানের সঙ্গে বেশি করে সময় কাটাতে চান এ অভিনেত্রী। সে কারণেই বছরে একটি করে সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কারিনা অভিনীত সর্বশেষ সিনেমা কি অ্যান্ড কা। এতে অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। বর্তমানে বীরে ডি ওয়েডিং সিনেমার তার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এতে আরো অভিনয় করবেন সোনম কাপুর ও স্বারা ভাস্কর। আগামী সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু কথা রয়েছে।
এদিকে একটি বায়োপিকে কারিনা নিতে চাইছেন পরিচালক উমাং কুমার। তবে এ বিষয়ে কারিনার পক্ষ থেকে কিছু জানা যায়নি। এছাড়া শোনা যাচ্ছে, গর্ভাবস্থা নিয়ে একটি বই লিখবেন কারিনা। এ বিষয়ে একটি শীর্ষস্থানীয় প্রকাশকের সঙ্গে নাকি কথাও বলেছেন তিনি।