ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেত অসহায় আত্মসমর্পণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। লেগ স্পিনার রশিদ খানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ঘরের মাঠে নাস্তানাবুদ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল। রোববার ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানকে হারিয়েছে ৪ উইকেটে। তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক আসহার স্টানিকজাই। তবে ব্যাটিং মোটেও ভালো করেনি সফরকারীরা। ৩৭.৩ ওভারে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আটে নামা গুলবাদিন নাইব। এছাড়া অধিনায়ক স্টানিকজাই ও মোহাম্মদ নবী দুই অঙ্কের ঘরে পৌঁছান। বল হাতে গ্যাব্রিয়েল, হোল্ডার, নার্স ও জোসেফ ২টি করে উইকেট নেন।
বোলিং ভালো করলেও ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। শতরানের আগে ৫ উইকেট হারায় জেসন হোল্ডারের দল। তবে সাই হোপের অপরাজিত ৪৮ রানের সুবাদে জয় পেতে বেগ পেতে হয়নি তাদেরকে। উইকেট রক্ষক এ ব্যাটসম্যান ৭৭ বলে ৪৮ রান করেন। ম্যাচসেরার পুরস্কারও জিতেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন এভিন লুইস। আগের ম্যাচে ১৮ রানে ৭ উইকেট পাওয়া রশিদ খান দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পকেটে পুরেন। ২টি উইকেট নেন গুলবাদিন নাইব।
আগামী ১৪ জুন দুই দল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে।