ঢাকাMonday , 12 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কস্তা-সিলভার গোলে শীর্ষে স্পেন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে স্পেন। গ্রুপ ‘জি’ এর ম্যাচে মেসিডোনিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এ জয়ে গ্রুপে শীর্ষ স্থান ধরে রেখেছে লা রোজারা।
রোববার রাতে মেসিডোনিয়ার স্কোপজিতে অতিথি হিসেবে খেলতে যায় স্পেন। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতেই দুর্দান্ত ছিল স্প্যানিশরা। ম্যাচের ১৫ মিনিটেই আগুনে ফর্মে থাকা ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় দলটি। স্পেনের হয়ে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন তিনি।
বিশ্রামে যাওয়ার আগেই আর এক গোলে এগিয়ে যায় স্পেন। ম্যাচের ২৭ মিনিটে স্পেনকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডিয়েগো কস্তা। নতুন মৌসুম শুরুর আগে এসি মিলান কিংবা চাইনিজ সুপার লিগে খেলতে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ এ তারকার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশি লড়াই করে স্পেন। তবে বিশ্রাম শেষে ম্যাচে কিছুটা আধিপত্য বিস্তার করতে দেখা যায় মেসিডোনিয়াকে। ম্যাচের ৬৬ মিনিটে রিস্টভস্কির কল্যাণে একটি গোলের শোধ দেয় স্বাগতিকরা। ম্যাচের বাকি সময়ে আর গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এ জয়ের ফলে কোচ জুলেন লোপেতেগুইয়ের অধীনে সবকটি ম্যাচেই জয় পেল স্পেন।
‘জি’ গ্রুপের অপর ম্যাচে লিচেনস্টেইনের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে ইতালি। ৬ ম্যাচে তাদের সমান ১৬ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।